ধারা ২৬ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
অষ্টম অধ্যায় ভূমিকম্প
ধারা ২৬
26. ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি (১) অধিদপ্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলসমূহে সংঘটিত ভূমিকম্প এবং সংঘটিত বা সম্ভাব্য ভূমিকম্পজনিত বন্যা, জলোচ্ছ্বাস বা সুনামির বিজ্ঞপ্তিসমূহ জারি করিবে। (২) অধিদপ্তর উপ-ধারা (১) এ উল্লিখিত বিজ্ঞপ্তিসমূহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা এবং গণমাধ্যমে প্রেরণ করিবে। (৩) অধিদপ্তর উপ-ধারা (১) এ উল্লিখিত ভূমিকম্প এবং সুনামি সংঘটন সম্পর্কিত বিজ্ঞপ্তিসমূহ সতর্কবার্তা আকারে প্রচারের ব্যবস্থা করিবে। (৪) অধিদপ্তর বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগরে সংঘটিত বা সংঘটিতব্য সুনামি কার্যক্রম পরিচালনা, পূর্বাভাস প্রদান, তথ্য-উপাত্তের আদান-প্রদান, পর্যবেক্ষণের মানোন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নে বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organization) (WMO) ও আন্তঃসরকার ওশেনোগ্রাফিক কমিশন Intergovernmental Oceanographic Commission (IOC) এর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের জন্য সরকারের নিকট প্রেরণ করিবে। (৫) দুর্যোগের সহিত সম্পর্কিত সংঘটিত ভূমিকম্প এবং সুনামি সংক্রান্ত কোনো তথ্য অধিদপ্তর কর্তৃক গণমাধ্যমে বা জনসমক্ষে লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হইলে, উহা সরকারিভাবে নির্ভরযোগ্য তথ্য হিসাবে গণ্য হইবে।