ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮
ধারা ১১সভাপতির আপৎকালীন বিশেষ ক্ষমতা
বলবৎ
ধারা ১১
11. সভাপতির আপৎকালীন বিশেষ ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো আপৎকালীন পরিস্থিতিতে জরুরি সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে সভাপতি যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হইলে বোর্ডের পরবর্তী সভায় উহার অনুমোদন গ্রহণ করিতে হইবে।