ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮
ধারা ১৩কর্মচারী নিয়োগ
বলবৎ
ধারা ১৩
13. কর্মচারী নিয়োগ (১) বোর্ড উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) কর্মচারীদের নিয়োগ এবং চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।