খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ১৫নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা
বলবৎ
তৃতীয় অধ্যায় মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি
ধারা ১৫
15. নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, মহাপরিকল্পনাভুক্ত কোনো এলাকাকে প্রকাশ্য বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ন্ত্রিত এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং উক্ত এলাকায় অপরিকল্পিত ও নিম্নমানের ইমারত নির্মাণসহ অন্যান্য কার্যক্রমের উপর বিধি-নিষেধ আরোপ করিতে পারিবে।