বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৮
ধারা ১৫ভূমি জরিপ এবং উহার ব্যয় নির্বাহের ক্ষমতা
বলবৎ
তৃতীয় অধ্যায় কর্পোরেশনের কার্যাবলি ও ক্ষমতা
ধারা ১৫
15. ভূমি জরিপ এবং উহার ব্যয় নির্বাহের ক্ষমতা এই আইনের উদ্দেশ্য পুরণকল্পে কোনো ভূমি জরিপ প্রয়োজনীয় ও উপযোগী বলিয়া বিবেচিত হইলে, কর্পোরেশন,- (ক) স্বয়ং ভূমি জরিপ করিতে পারিবে; অথবা (খ) নিজস্ব অর্থায়নে অন্য কোনো কর্তৃপক্ষ বা সংস্থার মাধ্যমে ভূমি জরিপ সম্পন্ন করিতে পারিবে।