Skip to content

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৮

ধারা ৪কর্পোরেশন প্রতিষ্ঠা

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্পোরেশনের প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা এবং সংগঠন

দ্বিতীয় অধ্যায় কর্পোরেশনের প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা এবং সংগঠন

ধারা ৪

4. কর্পোরেশন প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Bangladesh Agricultural Development Corporation Ordinance, 1961 (E.P. Ord No. XXXVII of 1961) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Agricultural Development Corporation (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৮