Skip to content

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৮

ধারা ৬পরিচালনা পর্ষদ গঠন

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্পোরেশনের প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা এবং সংগঠন

দ্বিতীয় অধ্যায় কর্পোরেশনের প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা এবং সংগঠন

ধারা ৬

6. পরিচালনা পর্ষদ গঠন পরিচালনা পর্ষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) কর্পোরেশনের চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর; (গ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড; (ঘ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (ঙ) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (চ) মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; (ছ) মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট; (জ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন অন্যূন- যুগ্ম-সচিব; (ঝ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন অন্যূন- যুগ্ম-সচিব; (ঞ) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক মনোনীত উক্ত বোর্ডের একজন সদস্য; (ট) কর্পোরেশনের ৫ (পাঁচ) জন পরিচালক; এবং (ঠ) কর্পোরেশনের সচিব, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৮