Skip to content

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ১০পরিচালনা বোর্ড

বলবৎ

ধারা ১০

10. পরিচালনা বোর্ড (১) কর্তৃপক্ষের একটি পরিচালনা বোর্ড থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত রাজশাহী ও রংপুর বিভাগের একজন করিয়া জেলা প্রশাসক; (ছ) রাজশাহী ও রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কর্তৃক মনোনীত রাজশাহী ও রংপুর বিভাগের একজন করিয়া পুলিশ সুপার; (জ) জ্যেষ্ঠতম প্রকৌশলী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ; (ঝ) সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ তিনজন প্রতিনিধি, যাহাদের মধ্যে একজন মহিলা হইবেন; (ঞ) নির্বাহী পরিচালক, যিনি উহার সদস্য সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঝ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইবে পরবর্তী ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময়, কারণ দর্শানো ব্যতিরেকে, উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং মনোনীত কোনো সদস্যও সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ১০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮