বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ১৪নির্বাহী পরিচালক
বলবৎ
ধারা ১৪
14. নির্বাহী পরিচালক (১) কর্তৃপক্ষের একজন নির্বাহী পরিচালক থাকিবে। (২) নির্বাহী পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি- (ক) পরিচালনা বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) পরিচালনা বোর্ডের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (গ) সরকার কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন।