বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ৮উপদেষ্টা পরিষদ গঠন ও উহার দায়িত্ব
ধারা ৮
8. উপদেষ্টা পরিষদ গঠন ও উহার দায়িত্ব (১) কর্তৃপক্ষের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, যিনি উপদেষ্টা পরিষদের সভাপতিও হইবেন; (খ) প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, যদি থাকেন, যিনি বা যাহারা উপদেষ্টা পরিষদের সহসভাপতিও হইবেন; (গ) বরেন্দ্র এলাকাধীন সকল সংসদ-সদস্য; (ঘ) সচিব, কৃষি মন্ত্রণালয়; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; (ছ) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়; (জ) সচিব, বিদ্যুৎ বিভাগ; (ঝ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (ঞ) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন; (ট) চেয়ারম্যান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ; (ঠ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (ড) বিভাগীয় কমিশনার, রাজশাহী; (ঢ) বিভাগীয় কমিশনার, রংপুর; (ণ) মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; (ত) মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া; (থ) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (দ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশিস্নষ্ট বিষয়ের একজন অধ্যাপক; (ধ) নির্বাহী পরিচালক, যিনি উহার সদস্য সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ) এ যাহা কিছুই থাকুক না কেন, মন্ত্রী না থাকিলে এবং প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী থাকিলে প্রতিমন্ত্রী সভাপতি ও উপ-মন্ত্রী সহসভাপতি হইবেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী না থাকিলে উপ-মন্ত্রী সভাপতি হইবেন। (৩) উপদেষ্টা পরিষদ কর্তৃপক্ষের কার্যক্রম পর্যালোচনা এবং পরিচালনা বোর্ডকে দিক নির্দেশনা ও উপদেশ প্রদান করিবে।