Skip to content

বস্ত্র আইন, ২০১৮

ধারা ১২বস্ত্র শিল্পের নিবন্ধন

বলবৎ

ধারা ১২

12. বস্ত্র শিল্পের নিবন্ধন (১) মহাপরিচালক বস্ত্রশিল্প নিবন্ধকের দায়িত্ব পালন করিবেন: তবে শর্ত থাকে যে, প্রয়োজনীয়তার নিরিখে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অধিদপ্তরের অন্য কোনো উপযুক্ত কর্মচারীকে বস্ত্রশিল্প নিবন্ধকের ক্ষমতা অর্পণ করিতে পারিবে। (২) পোষক কর্তৃপক্ষের নিবন্ধন ব্যতীত কোনো বস্ত্রশিল্প পরিচালনা করা যাইবে না। (৩) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধন প্রাপ্তির জন্য, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধকের নিকট আবেদন দাখিল করিতে হইবে। (৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, বিদ্যমান কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত অন্য কোনো কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক, এই আইন প্রণয়নের পূর্বে প্রদত্ত বস্ত্র শিল্পের নিবন্ধন― (ক) এইরূপে কার্যকর থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রদত্ত হইয়াছে; (খ) কেবল উহার অবশিষ্ট মেয়াদ পর্যন্ত কার্যকর থাকিবে; (গ) এর মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হইয়া গেলে উহা এই আইনের অধীন নবায়নযোগ্য হইবে; (ঘ) নবায়নের ক্ষেত্রে এই আইনের বিধানাবলি প্রয়োগযোগ্য হইবে। (৫) উপ-ধারা (৩) এর অধীন দাখিলকৃত আবেদন, এই আইন এবং তদধীন প্রণীত বিধির বিধান অনুসারে, বিবেচনাক্রমে, আবেদন দাখিলের ৬০ (ষাট) দিনের মধ্যে নিবন্ধন সনদ প্রদান করিতে হইবে। (৬) এই ধারার অধীন প্রদত্ত নিবন্ধন সনদের মূলকপি হারাইয়া বা নষ্ট হইয়া গেলে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধকের নিকট আবেদন দাখিল করিতে হইবে। (৭) এই ধারার অধীন প্রদত্ত নিবন্ধন সনদের উহার মেয়াদ ও নিবন্ধন প্রদানের শর্তাবলি উল্লিখিত থাকিবে।

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: বস্ত্র আইন, ২০১৮