11. [উপাচার্য] নিয়োগ
(১) [আচার্য], বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের মধ্য হইতে তৎকর্তৃক নির্ধারিত শর্তে, অথবা চিকিৎসা শাস্ত্রে অধ্যাপনায় পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন কোনো ব্যক্তিকে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ৪ (চার) বৎসর মেয়াদের জন্য [উপাচার্য] পদে নিয়োগ করিবেন:
তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে ২(দুই) মেয়াদের অধিক [উপাচার্য] পদে নিয়োগ লাভ করিবেন না।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না [কেন, উপাচার্য আচার্যের] চ্যান্সেলরের সন্তুষ্টি সাপেক্ষে, স্বপদে বহাল থাকিবেন।
(৩) [উপাচার্যের] পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে [উপাচার্য] দায়িত্ব পালনে অসমর্থ হইলে, ক্ষেত্রমত, শূন্যপদে নবনিযুক্ত [উপাচার্য] কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা [উপাচার্য] পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত [উপ-উপাচার্যগণের] মধ্যে যিনি কর্মে জ্যেষ্ঠতম তিনি [উপাচার্যের] দায়িত্ব পালন করিবেন :
তবে শর্ত থাকে যে, জ্যেষ্ঠতম [উপ-উপাচার্যের] অনুপস্থিতিতে কনিষ্ঠতম [উপ-উপাচার্য] এবং কনিষ্ঠতম [উপ-উপাচার্যের] অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ [উপাচার্যের] দায়িত্ব পালন করিবেন।
29. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(খ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।
30. “কেন, উপাচার্য আচার্যের” শব্দগুলি ও চিহ্ন “কে, ভাইস-চ্যান্সেলর চ্যান্সেলরের” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
31. “উপাচার্যের” শব্দ “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
32. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
33. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
34. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
35. “উপ-উপাচার্যগণের” শব্দ ও চিহ্ন “প্রো-ভাইস-চ্যান্সেলরগণের” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
36. “উপাচার্যের” শব্দ “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
37. “উপ-উপাচার্যের” শব্দগুলি ও চিহ্ন “প্রো-ভাইস চ্যান্সেলরের” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।
38. “উপ-উপাচার্য” শব্দ “প্রো- ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।
39. “উপ-উপাচার্যের” শব্দগুলি ও চিহ্ন “প্রো-ভাইস চ্যান্সেলরের” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।
40. “উপাচার্যের” শব্দ “ভাইস-চ্যান্সেলরের” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১০(ঘ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।