Skip to content

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮

ধারা ২১অ্যাকাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২১

21. অ্যাকাডেমিক কাউন্সিল (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) [উপাচার্য], যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) [উপ-উপাচার্যগণ;] (গ) কোষাধ্যক্ষ; (ঘ) সকল ডিন; (ঙ) [উপাচার্য], [বাংলাদেশ] মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কর্তৃক মনোনীত একজন অধ্যাপক; (চ) খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্য হইতে [আচার্য] কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি; (ছ) সকল বিভাগের প্রধানগণ; (জ) অধিভুক্ত মেডিক্যাল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে [আচার্য] কর্তৃক মনোনীত ৪ (চার) জন অধ্যক্ষ; (ঝ) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউটসমূহের যদি থাকে, পরিচালকগণের মধ্য হইতে [আচার্য]কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিচালক; (ঞ) পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর; এবং (ট) রেজিস্ট্রার, যিনি ইহার [সদস্য-সচিবও] হইবেন। (২) অ্যাকাডেমিক কাউন্সিলের যে-কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য পদেও থাকিতে পারিবেন না।

  1. 83. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১৮ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 84. “উপ-উপাচার্যগণ;” শব্দ ও চিহ্নগুলি “প্রো-ভাইস-চ্যান্সেলরগণ” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১৮ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 85. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১৮ (গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 86. “বাংলাদেশ” শব্দ “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১৭ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  5. 87. “আচার্য” শব্দ “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১৮(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  6. 88. “আচার্য” শব্দ “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১৮(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত।
  7. 89. “আচার্য” শব্দ “চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১৮(চ) ধারাবলে প্রতিস্থাপিত।
  8. 90. “সদস্য-সচিবও” শব্দগুলি ও চিহ্ন “সচিবও” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ১৮(ছ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮