Skip to content

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮

ধারা ২৮পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

বলবৎ

ধারা ২৮

28. পরিকল্পনা ও উন্নয়ন কমিটি (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠিত হইবে, যথা :- (ক) [উপাচার্য], যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ; (খ) [উপ-উপাচার্যগণ] ; (গ) কোষাধ্যক্ষ ; (ঘ) [উপাচার্য] কর্তৃক, পালাক্রমে, মনোনীত ২(দুই) অনুষদের ডিন ; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য ; (চ) বিশ্ববিদ্যালয়ের কর্মে নিয়োজিত নহেন সরকার কর্তৃক মনোনীত এইরূপ একজন স্থপতি ও একজন অর্থনীতিবিদ ; (ছ) সরকার কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ একজন প্রতিনিধি; (জ) প্রধান প্রকৌশলী ; এবং (ঝ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি ইহার [সদস্য-সচিবও] হইবেন। (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির যে-কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২(দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করিবে এবং অনুমোদনের জন্য সিন্ডিকেটের নিকট পেশ করিবে।

  1. 99. “উপাচার্য” শব্দ “ভাইস চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৩ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 100. “উপ-উপাচার্যগণ” শব্দ ও চিহ্ন “প্রো-ভাইস-চ্যান্সেলরগণ” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৩ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 101. “উপাচার্য” শব্দ “ভাইস চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৩ (গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 102. “সদস্য-সচিবও” শব্দগুলি ও চিহ্ন “সচিবও” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৩ (ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২৮.

সূচিপত্র দেখুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮