Skip to content

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮

ধারা ৩২হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি

বলবৎ

ধারা ৩২

32. হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে নিম্নরূপ সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথা :- (ক) [উপাচার্য] কর্তৃক মনোনীত একজন [উপ-উপাচার্য], যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হইতে [উপাচার্য] কর্তৃক মনোনীত ৩(তিন) জন শিক্ষক ; (গ) যুগ্মসচিব (হাসপাতাল), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ; (ঘ) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য); (ঙ) জেলা প্রশাসক, সিলেট ; (চ) রেজিস্ট্রার ; (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এইরূপ ২(দুই)জন সিন্ডিকেট সদস্য ; (জ) পরিচালক (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তর ; (ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ; (ঞ) নার্সিং সুপারিনটেনডেন্ট অব হাসপাতাল ; (ট) প্রধান প্রকৌশলী ; (ঠ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল), যিনি ইহার [সদস্য-সচিবও] হইবেন। (২) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির যে-কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২(দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন। (৩) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :- (ক) হাসপাতাল পরিচালনা ; (খ) হাসপাতালের কর্মচারীদের দায়িত্ব বণ্টন, নিয়ম শৃঙ্খলা নিশ্চিতকরণ ও তত্ত্বাবধান ; (গ) হাসপাতালের রোগীদের সেবার নিশ্চয়তা বিধান ; (ঘ) ঔষধপত্র, এম. এস. আর. সরবরাহ ও বিতরণ নিশ্চিতকরণ ; (ঙ) রোগীর পথ্য ও খাদ্য সরবরাহকরণ ; (চ) হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিবীক্ষণ; (ছ) হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ; (জ) পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।

  1. 105. “উপাচার্য” শব্দ “ভাইস চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৫ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 106. “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৫ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 107. “উপাচার্য” শব্দ “ভাইস-চ্যান্সেলর” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৫ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 108. “সদস্য-সচিবও” শব্দগুলি ও চিহ্ন “সচিবও” শব্দের পরিবর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৬ নং আইন) এর ২৫ (গ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩২.

সূচিপত্র দেখুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮