Skip to content

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮

ধারা ৭বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান

বলবৎ

ধারা ৭

7. বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান (১) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পর্কিত সকল স্বীকৃত শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হইবে এবং পরীক্ষাগার বা কর্মশালার সকল বক্তৃতা ও কর্ম ইহার অন্তর্ভুক্ত হইবে। (২) সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শিক্ষকগণ শিক্ষাদান পরিচালনা করিবেন। (৩) সংবিধি ও বিধি অনুযায়ী শিক্ষাক্রম ও পাঠ্যসূচি নির্ধারণ করা হইবে। (৪) বিশ্ববিদ্যালয় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কোনো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইনস্টিটিউট বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সহিত শিক্ষাদানের ব্যবস্থা করিতে পারিবে।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮