দ্বিতীয় তফসিল[ ধারা ২ (৩) দ্রষ্টব্য ]
বলবৎ
দ্বিতীয় তফসিল
তপশিল-২ [ ধারা ২ (৩) দ্রষ্টব্য ] (ক) বীজ : সকল প্রকার বীজ; (খ) সার : সকল প্রকার রাসায়নিক, জৈব ও মিশ্র সার; (গ) বালাইনাশক : সকল প্রকার বালাইনাশক ও প্রাকৃতিক ও জৈব বালাইনাশক; (ঘ) বাচ্চা : রেণু, পোনা, ব্যবসার উদ্দেশ্যে পালিত পশুপাখির বাচ্চা, মুরগির বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, কোয়েলের বাচ্চা; (ঙ) খাদ্য জাতীয় উপকরণ : সকল প্রকার খাদ্য জাতীয় উপকরণ যাহা হাঁস-মুরগি, গবাদি পশু ও মৎস্য উৎপাদনে প্রয়োজন হয়। হাঁস-মুরগি, গবাদি পশু ও মৎস্য উৎপাদনে ব্যবহৃত সকল প্রকার খাদ্য জাতীয় উপকরণ; এবং (চ) কৃষিকার্যে ও কৃষি প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত মেশিনারিজ অথবা যন্ত্রপাতি : কৃষিকার্যে ব্যবহৃত সকল প্রকার যন্ত্রপাতি।