Skip to content

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ১৯তহবিল

বলবৎ

ধারা ১৯

19. তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (খ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো উৎস হইতে গৃহীত ঋণ; (গ) নিবন্ধন ফি হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত সুদ; এবং (ঙ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করিতে হইবে। ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2 এর clause (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৩) তহবিল হইতে কর্তৃপক্ষের সমুদয় ব্যয় নির্বাহ করা যাইবে।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮