ধারা ৩৩মোটরযানের সংখ্যা নির্ধারণ
বলবৎ
ষষ্ঠ অধ্যায় যানবাহন নিয়ন্ত্রণ, ইত্যাদি
ধারা ৩৩
33. মোটরযানের সংখ্যা নির্ধারণ (১) সরকার বা, সরকারের পূর্বানুমোদনক্রমে কর্তৃপক্ষ, জনস্বার্থে, সমগ্র বাংলাদেশ বা যে কোনো এলাকার জন্য যে কোনো ধরনের মোটরযানের সংখ্যা নির্ধারণ করিতে পারিবে। (২) কোনো এলাকার মোটরযানের সংখ্যা উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত সংখ্যার অধিক হইলে, অতিরিক্ত মোটরযানকে চাহিদা অনুযায়ী অন্যান্য এলাকায় চলাচলের অনুমতি প্রদান করা যাইবে।