Skip to content

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

ধারা ১২কার্যনির্বাহী কমিটি

বলবৎ

ধারা ১২

12. কার্যনির্বাহী কমিটি (১) পরিষদের একটি কার্যনির্বাহী কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : - (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; [(কক) সিনিয়র ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার জ্যেষ্ঠ সহ-সভাপতিও হইবেন;] (খ) ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; [***] (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঙ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (চ) সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ছ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; [(ছছ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;] (জ) মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান; [(জজ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন একজন প্রতিনিধি;] (ঝ) পরিচালক, ক্রীড়া পরিদপ্তর; [(ঝঝ) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি;] (ঞ) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বা তদ্‌কর্তৃক মনোনীত কোনো প্রতিনিধি; [(ঞঞ) নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন;] (ট) তপশিলের ক্রমিক নং ১ হইতে ২৮ এ উল্লিখিত জাতীয় ক্রীড়া সংস্থাসমূহের মধ্য হইতে প্রতি বৎসর পর্যায়ক্রমে ৭ (সাত) টি সংস্থার সভাপতি; (ঠ) সরকার কর্তৃক মনোনীত ৩ (তিন) জন খ্যাতনামা ক্রীড়াবিদ, যাহাদের মধ্যে একজন ক্রীড়া সংগঠক ও একজন মহিলা হইবেন; (ড) কোষাধ্যক্ষ, জাতীয় ক্রীড়া পরিষদ; এবং (ঢ) [নির্বাহী পরিচালক], যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঠ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৪ (চার) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময়, কারণ দর্শানো ব্যতিরেকে, উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং মনোনীত কোনো সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

  1. 23. দফা (গ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৮(খ) ধারাবলে বিলুপ্ত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  2. 22. দফা (কক) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৮(ক) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  3. 24. দফা (ছছ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৮(গ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  4. 25. দফা (জজ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৮(ঘ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  5. 26. দফা (ঝঝ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৮(ঙ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  6. 27. দফা (ঞঞ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৮(চ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  7. 28. “নির্বাহী পরিচালক” শব্দগুলি “সচিব” শব্দের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৮(ছ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮