Skip to content

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

ধারা ১৭তহবিল

বলবৎ

ধারা ১৭

17. তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় ক্রীড়া পরিষদ তহবিল নামে একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :― (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) পরিষদের নিজস্ব আয় ; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, সংস্থা বা ব্যক্তি হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (ঘ) পরিষদ কর্তৃক আয়োজিত কোনো ক্রীড়া প্রতিযোগিতায় প্রবেশের জন্য টিকেটের বিক্রয়লব্ধ অর্থ ও অন্য কোনো আদায়কৃত অর্থ ; (ঙ) পরিষদের স্থাপনা ব্যহারের নিমিত্ত প্রাপ্ত লেভী ; (চ) তহবিলের অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত অর্থ; এবং (ছ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অনুদান। (২) তহবিলের অর্থ কোনো তপশিলি ব্যাংকে পরিষদের নামে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে কর্মচারীদের বেতন ও ভাতাদি পরিশোধসহ পরিষদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা।―‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2 (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারের বিধি-বিধান অনুসরণক্রমে উক্ত তহবিল পরিচালনা করা যাইবে।

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮