Skip to content

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘কার্যনির্বাহী কমিটি’’ অর্থ ধারা ১২ এর অধীন গঠিত পরিষদের কার্যনির্বাহী কমিটি; (২) ‘‘ক্রীড়া’’ অর্থ এক ধরনের খেলা যাহা মন, দেহ ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন করে এবং যাহা শৃঙ্খলাবদ্ধ, উন্মুক্ত, ঐচ্ছিক, পেশাদারিত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক, এবং ধারা ৬ এর অধীন সরকার কর্তৃক ঘোষিত ক্রীড়াও উহার অন্তর্ভুক্ত হইবে; (৩) ‘‘ক্রীড়া সংস্থা’’ অর্থ জাতীয় ও স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও অন্যান্য সংস্থা; (৪) ‘‘চেয়ারম্যান’’ অর্থ পরিষদের চেয়ারম্যান; (৫) ‘‘জাতীয় ক্রীড়া সংস্থা’’ অর্থ ধারা ৫(১) এর অধীন স্বীকৃত এবং তপশিলে উল্লিখিত ক্রীড়া সংস্থা; (৬) ‘‘তপশিল’’ অর্থ এই আইনের তপশিল; (৭) ‘‘পরিষদ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদ; (৮) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৯) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১০) ‘‘ভাইস-চেয়ারম্যান’’ অর্থ পরিষদের ভাইস-চেয়ারম্যান; (১১) ‘‘[নির্বাহী পরিচালক]’’ অর্থ পরিষদের [নির্বাহী পরিচালক]; (১২) ‘‘সভাপতি’’ অর্থ সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সভাপতি; (১৩) ‘‘সহ-সভাপতি’’ অর্থ সাধারণ পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি; (১৪) ‘‘সাধারণ পরিষদ’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত সাধারণ পরিষদ; [(১৪ক) “সিনিয়র ভাইস-চেয়ারম্যান” অর্থ পরিষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান; এবং] (১৫) ‘‘স্থানীয় ক্রীড়া সংস্থা’’ অর্থ বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা।

  1. 1. “নির্বাহী পরিচালক” শব্দগুলি “সচিব” শব্দের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  2. 2. “নির্বাহী পরিচালক” শব্দগুলি “সচিব” শব্দের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  3. 3. দফা (১৪ক) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ২(খ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮