Skip to content

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

ধারা ৭সাধারণ পরিষদ গঠন

বলবৎ

ধারা ৭

7. সাধারণ পরিষদ গঠন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত হইবে, যথা : - (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; [(কক) সিনিয়র ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার জ্যেষ্ঠ সহ-সভাপতিও হইবেন;] (খ) ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; [***] (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; [(ঘঘ) সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; (ঘঘঘ) সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;] (ঙ) সচিব, পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়; (চ) সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (ছ) সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট মন্ত্রণালয়; (জ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ঝ) সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ঞ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; (ট) সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; (ঠ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; [(ঠঠ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;] (ড) সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; (ঢ) [নির্বাহী পরিচালক], জাতীয় ক্রীড়া পরিষদ; [(ঢঢ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন একজন প্রতিনিধি;] (ণ) সভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন; (ত) মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান; (থ) পরিচালক, ক্রীড়া পরিদপ্তর; [(থথ) নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন;] (দ) জাতীয় ক্রীড়া সংস্থাসমূহের সভাপতি বা সাধারণ সম্পাদক; [(দদ) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি;] [(ধ) সকল বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক;] (ন) সেনা বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (প) বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (ফ) নৌ-বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (ব) রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (ভ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (ম) আনসার ও ভিডিপি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (য) আন্তঃবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (র) আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের একজন প্রতিনিধি; (ল) সরকার কর্তৃক মনোনীত ৩ (তিন) জন খ্যাতনামা ক্রীড়াবিদ, যাহাদের মধ্যে একজন ক্রীড়া সংগঠক ও একজন মহিলা হইবেন; [***] (শ) কোষাধ্যক্ষ, জাতীয় ক্রীড়া পরিষদ; [এবং] (ষ) পরিচালক [***], জাতীয় ক্রীড়া পরিষদ। (২) উপ-ধারা (১) এর দফা (ল) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৪ (চার) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময়, কারণ দর্শানো ব্যতিরেকে, উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং মনোনীত কোনো সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

  1. 7. দফা (গ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(খ) ধারাবলে বিলুপ্ত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  2. 6. দফা (কক) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ক) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  3. 8. দফা (ঘঘ) এবং (ঘঘঘ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(গ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  4. 9. দফা (ঠঠ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ঘ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  5. 10. “নির্বাহী পরিচালক” শব্দগুলি “সচিব” শব্দের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  6. 11. দফা (ঢঢ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(চ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  7. 12. দফা (থথ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ছ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  8. 13. দফা (দদ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(জ) ধারাবলে সন্নিবেশিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  9. 14. দফা (ধ) জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ঝ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  10. 15. “এবং” শব্দটি জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ঞ) ধারাবলে বিলুপ্ত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  11. 16. “এবং” শব্দটি “;” চিহ্নের পর জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ট) ধারাবলে সংযোজিত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।
  12. 17. “(সকল)” শব্দ ও বন্ধনী জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৭ নং আইন) এর ৪(ঠ) ধারাবলে বিলুপ্ত যাহা (০৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮