Skip to content

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮

ধারা ১১ব্যবস্থাপনা পরিচালক

বলবৎচতুর্থ অধ্যায় ট্রাস্টি বোর্ড, নির্বাহী কমিটি, ইত্যাদি

চতুর্থ অধ্যায় ট্রাস্টি বোর্ড, নির্বাহী কমিটি, ইত্যাদি

ধারা ১১

11. ব্যবস্থাপনা পরিচালক (১) ট্রাস্টের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবে, যিনি ট্রাস্টের প্রধান নির্বাহী হইবেন। (২) ব্যবস্থাপনা পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নিধারিত হইবে। (৩) ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টের সার্বক্ষণিক এবং প্রধান নির্বাহী হিসাবে- (ক) ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী কমিটির সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) ট্রাস্টের কার্যাবলি ও প্রশাসন পরিচালনা করিবেন; (গ) বোর্ড এবং নির্বাহী কমিটি কর্তৃক, সময় সময়, তাঁহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন। (৪) ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি ব্যবস্থাপনা পরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮