Skip to content

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮

ধারা ১৫বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষ

বলবৎ

ধারা ১৫

15. বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষ (১) ইনস্টিটিউট, পরিচালনা পরিষদের পূর্বানুমোদনক্রমে, ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ বিষয়ে উহার গবেষক ও প্রযুক্তিবিদগণকে প্রয়োজনীয় বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিবে। (২) কোনো গবেষক বা প্রযুক্তিবিদ স্বীকৃত কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ বিষয়ে গবেষণার জন্য মনোনীত হইলে এবং উক্ত ক্ষেত্রে আর্থিক সহায়তার প্রয়োজন হইলে, ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, উহার সমুদয় বা অংশবিশেষ প্রদান করিতে পারিবে।

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮