Skip to content

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

ধারা ১১সেকেন্ডারি মানদণ্ড

বলবৎঅংশ ২ ওজন ও পরিমাপন যন্ত্রের মানদণ্ড প্রতিষ্ঠাঅধ্যায় ২ মানদণ্ড ওজন ও পরিমাপন এবং উহার নিরাপদ সংরক্ষণ

অংশ ২ ওজন ও পরিমাপন যন্ত্রের মানদণ্ড প্রতিষ্ঠা

অধ্যায় ২ মানদণ্ড ওজন ও পরিমাপন এবং উহার নিরাপদ সংরক্ষণ

ধারা ১১

11. সেকেন্ডারি মানদণ্ড (১) প্রচলিত মানদণ্ডের শুদ্ধতা প্রতিপাদনের উদ্দেশ্যে, সরকার, সেকেন্ডারি মানদণ্ড নামে ওজন ও পরিমাপনের প্রয়োজনীয় সংখ্যক মানদণ্ড সেট প্রস্তুত করিতে পারিবে এবং উক্তরূপ প্রতিটি সেট রেফারেন্স মানদণ্ডের সহিত প্রতিপাদন করিয়া নির্ভরযোগ্য করা যাইবে। (২) সেকেন্ডারি মানদণ্ড ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নির্ধারিত স্থান ও অবস্থায় সংরক্ষণ করা হইবে এবং তিনি প্রতি ৫ (পাঁচ) বৎসরে কমপক্ষে একবার উহা রেফারেন্স মানদণ্ডের সহিত প্রতিপাদনের ব্যবস্থা করিবেন এবং উক্ত প্রতিপাদন তারিখ দ্বারা চিহ্নিত করিবেন।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮