ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮
ধারা ২১ওজন বা পরিমাপন উৎপাদন করিবার লাইসেন্স
বলবৎ
অংশ ৪ ওজন, পরিমাপন বা অন্যান্য শ্রেণির ব্যবসা বা বাণিজ্য
অধ্যায় ১ মডেল অনুমোদন
ধারা ২১
21. ওজন বা পরিমাপন উৎপাদন করিবার লাইসেন্স (১) ধারা ২০ এর অধীন কোনো ওজন বা পরিমাপনের মডেল অনুমোদিত হইলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উক্ত ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদনের জন্য লাইসেন্স প্রদান করিতে পারিবেন। (২) মডেল অনুমোদনের সনদ কোনো কারণে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বাতিল হইলে বা অনুমোদিত মডেল অনুযায়ী ওজন বা পরিমাপন যন্ত্র উৎপাদন না করিলে ওজন বা পরিমাপন তৈরি বা উৎপাদনের জন্য ইস্যুকৃত লাইসেন্স স্থগিত করা যাইবে : তবে শর্ত থাকে যে, পরবর্তীতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক এইরূপ মডেল অনুমোদিত হইলে উক্ত স্থগিতাবস্থা প্রত্যাহার করা যাইবে।