Skip to content

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

ধারা ২৫সনদ বা, ক্ষেত্রমত, নিবন্ধন ব্যতীত ওজন বা পরিমাপন যন্ত্র মেরামত, সরবরাহ, আমদানি, রপ্তানি বা ক্রমাঙ্কন সংক্রান্ত কার্যক্রম নিষিদ্ধ

বলবৎঅংশ ৪ ওজন, পরিমাপন বা অন্যান্য শ্রেণির ব্যবসা বা বাণিজ্যঅধ্যায় ৪ ওজন বা পরিমাপনের উৎপাদন, আমদানি ও রপ্তানি এবং মোড়কজাত পণ্য

অংশ ৪ ওজন, পরিমাপন বা অন্যান্য শ্রেণির ব্যবসা বা বাণিজ্য

অধ্যায় ৪ ওজন বা পরিমাপনের উৎপাদন, আমদানি ও রপ্তানি এবং মোড়কজাত পণ্য

ধারা ২৫

25. সনদ বা, ক্ষেত্রমত, নিবন্ধন ব্যতীত ওজন বা পরিমাপন যন্ত্র মেরামত, সরবরাহ, আমদানি, রপ্তানি বা ক্রমাঙ্কন সংক্রান্ত কার্যক্রম নিষিদ্ধ (১) কোনো ব্যক্তি সনদ গ্রহণ ব্যতিরেকে বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে- (ক) মেরামতকারী হিসাবে ওজন বা পরিমাপন যন্ত্র মেরামত, সংযোজন বা সমন্বয় সাধন সংক্রান্ত ব্যবসা করিতে পারিবেন না; (খ) সরবরাহকারী বা ডিলার হিসাবে ওজন বা পরিমাপন যন্ত্র ক্রয়, বিক্রয় সরবরাহ বা বিতরণ করিতে পারিবেন না; (গ) ক্যালিব্রেটর হিসাবে ওজন বা পরিমাপন যন্ত্র ক্রমাঙ্কন বা সমতা বিধানের কাজ করিতে পারিবেন না। ব্যাখ্যা।- ‘‘ক্যালিব্রেটর’’ অর্থ কোনো ব্যক্তি যিনি ওজন বা পরিমাপন যস্ত্র, স্টোরেজ ট্যাংক, অয়েল ট্যাংকার, বার্জ, ইত্যাদি ক্রমাঙ্কন বা সমতা বিধানের কাজ করেন। (২) কোনো ব্যক্তি এই ধারার অধীন নিবন্ধন গ্রহণ ব্যতীত, কোনো ওজন বা পরিমাপন যন্ত্র আমদানি বা রপ্তানি করিতে পারিবেন না। (৩) উপ-ধারা (২) এ বর্ণিত নিবন্ধন বা সনদ গ্রহণের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও সময়ের মধ্যে আবেদন করিতে হইবে। (৪) ওজন বা পরিমাপন যন্ত্র প্রতিবার আমদানি বা রপ্তানি করিবার ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট হইতে অনুমতিপত্র গ্রহণ করিতে হইবে এবং নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে উক্ত যন্ত্রের প্রতিপাদন ও সীলমোহর যুক্ত করিতে হইবে।

End of ধারা ২৫.

সূচিপত্র দেখুন: ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮