ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮
ধারা ৩০ইমারত ও স্থাপনা তৈরি বা মেরামত করিবার ক্ষেত্রে সিডিউলে বা ব্রুশিয়ারে উল্লিখিত বা ঘোষিত পরিমাপ অনুসরণ
বলবৎ
অংশ ৪ ওজন, পরিমাপন বা অন্যান্য শ্রেণির ব্যবসা বা বাণিজ্য
অধ্যায় ৪ ওজন বা পরিমাপনের উৎপাদন, আমদানি ও রপ্তানি এবং মোড়কজাত পণ্য
ধারা ৩০
30. ইমারত ও স্থাপনা তৈরি বা মেরামত করিবার ক্ষেত্রে সিডিউলে বা ব্রুশিয়ারে উল্লিখিত বা ঘোষিত পরিমাপ অনুসরণ (১) কোনো ব্যক্তি কর্তৃক ইমারত বা স্থাপনা তৈরি বা মেরামত করিবার ক্ষেত্রে সিডিউল বা ব্রুশিয়ারে উল্লিখিত বা ঘোষিত পরিমাপ অনুসরণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত পরিমাপ ইনস্টিটিউশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফি গ্রহণপূর্বক যাঁচাই ও সনদ প্রদান করিতে পারিবে।