Skip to content

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

ধারা ৩২স্ট্যাম্পবিহীন বাণিজ্যিক ওজন বা পরিমাপন বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ

বলবৎঅংশ ৪ ওজন, পরিমাপন বা অন্যান্য শ্রেণির ব্যবসা বা বাণিজ্যঅধ্যায় ৪ ওজন বা পরিমাপনের উৎপাদন, আমদানি ও রপ্তানি এবং মোড়কজাত পণ্য

অংশ ৪ ওজন, পরিমাপন বা অন্যান্য শ্রেণির ব্যবসা বা বাণিজ্য

অধ্যায় ৪ ওজন বা পরিমাপনের উৎপাদন, আমদানি ও রপ্তানি এবং মোড়কজাত পণ্য

ধারা ৩২

32. স্ট্যাম্পবিহীন বাণিজ্যিক ওজন বা পরিমাপন বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ (১) কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বা ওজন বা পরিমাপন যন্ত্র বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রতিপাদিত ও স্ট্যাম্পযুক্ত না হইলে বা উহার বৈধ ভেরিফিকেশন বা, ক্ষেত্রমত, ক্রমাঙ্কন সনদ না থাকিলে উহা বিক্রয়, সরবরাহ বা ব্যবহার করা বা অধিকারে রাখা যাইবে না: তবে শর্ত থাকে যে, সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বা ইহার যে কোনো শ্রেণিকে উক্ত আবশ্যকতা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (২) যেক্ষেত্রে কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বা ওজন বা পরিমাপন যন্ত্র কোনো ব্যবসায়ী বা তৎকর্তৃক নিযুক্ত কোনো কর্মচারী বা প্রতিনিধির অধিকারে পাওয়া যায়, সেইক্ষেত্রে, ভিন্নতর প্রমাণ না হওয়া পর্যন্ত, উহা উক্ত ব্যবসায়ী, কর্মচারী বা প্রতিনিধির অধিকারভুক্ত রহিয়াছে বলিয়া বিবেচনা করা হইবে। (৩) কোনো ব্যক্তি বৈধ ভেরিফিকেশন বা, ক্ষেত্রমত, ক্রমাঙ্কন সনদ ব্যতীত স্টোরেজ ট্যাংক, অয়েল ট্যাংকার , লাইটারেজ, বার্জ ও ট্যাংকলরি, ফ্লোটিং পাম্প, ফ্লুইড ফ্লো মিটার, এনার্জি মিটার, ভিহিকল মিটার, ট্যাক্সি মিটার, গ্যাস মিটার, ওয়াটার মিটার বা অনুরূপ পরিমাপ বা পরিমাপন যন্ত্র ব্যবহার করিতে বা ব্যবহার করিবার ব্যবস্থা করিতে পারিবে না।

End of ধারা ৩২.

সূচিপত্র দেখুন: ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮