ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮
ধারা ৩৫ধারা ১০, ১১ এবং ১২ লঙ্ঘনের দণ্ড
বলবৎ
অংশ ৫ অপরাধ ও বিচার
ধারা ৩৫
35. ধারা ১০, ১১ এবং ১২ লঙ্ঘনের দণ্ড কোনো ব্যক্তি যদি সত্যতা প্রতিপাদনের জন্য পরিলক্ষিত ত্রুটি সংশোধন ব্যতীত, অন্য কোনো উপায়ে রেফারেন্স মানদণ্ড, সেকেন্ডারি মানদণ্ড বা প্রচলিত মানদণ্ড পরিবর্তন করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দন্ডিত হইবেন।