Skip to content

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

ধারা ৫ওজন বা পরিমাপের সম্পূরক, লব্ধ, বিশেষ এবং অন্যান্য একক

বলবৎঅংশ ২ ওজন ও পরিমাপন যন্ত্রের মানদণ্ড প্রতিষ্ঠাঅধ্যায় ১ মানদণ্ড একক

অংশ ২ ওজন ও পরিমাপন যন্ত্রের মানদণ্ড প্রতিষ্ঠা

অধ্যায় ১ মানদণ্ড একক

ধারা ৫

5. ওজন বা পরিমাপের সম্পূরক, লব্ধ, বিশেষ এবং অন্যান্য একক (১) সরকার, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ওজন ও পরিমাপের বিভিন্ন ভিত্তি একক প্রতিপাদন বা উপযোগী করিতে পারিবে এবং ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন বা আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা বা ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক ব্যুরোর সুপারিশ অনুসারে মানদণ্ডের প্রতীক বা সংজ্ঞা, সম্পূরক, লব্ধ বা অন্যান্য এককের সুপারিশ করিতে পারিবে। ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পুরণকল্পে, ‘‘লব্ধ একক’’ অর্থ কোনো একটি একক, যাহা ভিত্তি একক, সম্পূরক একক বা উভয়বিধ একক হইতে গৃহীত হয়। (২) ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন অথবা আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সুপারিশ অনুসারে, সরকার, এইরূপ ওজন ও পরিমাপ বিষয়ে ভৌত ধ্রুবক ও সহগের অনুপাতে গুণিতক ও উপগুণিতক নির্দিষ্ট করিতে পারিবে। (৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনে, ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন অথবা আইন সম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা যেরূপ সুপারিশ করে সেইরূপ মেয়াদের জন্য ওজন বা পরিমাপকে বিশেষ একক হিসাবে ঘোষণা করিতে পারিবে।

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮