Skip to content

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

ধারা ৬৩কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

বলবৎঅংশ ৫ অপরাধ ও বিচার

অংশ ৫ অপরাধ ও বিচার

ধারা ৬৩

63. কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন (১) কোনো কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটনের ক্ষেত্রে, উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে বা অপরাধ সংঘটনের সময় ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলেন কোম্পানির এইরূপ প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা এবং কর্মচারি উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোম্পানি আইনগত ব্যক্তিসত্তা বিশিষ্ট সংস্থা (Body Corporate) হইলে, উপ-ধারা (১) এ উল্লিখিত ব্যক্তিকে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা ছাড়াও উক্ত কোম্পানিকে আলাদাভাবে একই কার্যধারায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা যাইবে, তবে ফৌজদারি মামলায় উহার উপর সংশ্লিষ্ট বিধান অনুসারে কেবল অর্থদণ্ড আরোপ করা যাইবে। ব্যাখ্যা।- এই ধারায়- (ক) ‘‘কোম্পানি’’ অর্থে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশিদারি কারবার, সমিতি, সংঘ বা সংগঠনও অন্তর্ভুক্ত; (খ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ‘‘পরিচালক’’ অর্থে উহার কোনো অংশিদার বা পরিচালনা বোর্ডের সদস্যও অন্তর্ভুক্ত।

End of ধারা ৬৩.

সূচিপত্র দেখুন: ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮