Skip to content

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

ধারা ৬৭ওজন বা পরিমাণ বা সংখ্যামান, মানদণ্ড এককের পরিভাষা ব্যতীত, ভিন্নভাবে উদ্ধৃত করা, ইত্যাদি নিষিদ্ধ

বলবৎঅংশ ৬ বিবিধ

অংশ ৬ বিবিধ

ধারা ৬৭

67. ওজন বা পরিমাণ বা সংখ্যামান, মানদণ্ড এককের পরিভাষা ব্যতীত, ভিন্নভাবে উদ্ধৃত করা, ইত্যাদি নিষিদ্ধ যে কোনো দ্রব্য, বস্তু বা সেবা সম্পর্কে কোনো ব্যক্তি ওজন বা পরিমান বা সংখ্যামান উদ্ধৃত করিবার ক্ষেত্রে মানদণ্ড একক ব্যতীত নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করিবেন না, যথা:- (ক) মুখের ভাষায় বা ভিন্নভাবে কোনো মূল্য বা চার্জ ঘোষণা বা উদ্ধৃত করা; (খ) কোনো মূল্য তালিকা, চালান, ক্যাশ মেমো বা অন্য কোনো দলিল ইস্যু বা প্রদর্শন; (গ) কোনো বিজ্ঞাপন, পোস্টার বা অন্য কোনো দলিল তৈরি বা প্রকাশ; (ঘ) কোনো মোড়কের অভ্যন্তরস্থ বস্তুর পরিমাণ ইহার উপরিভাগে বা কোনো লেবেলে, কার্টুন বা অন্য জিনিসের উপরিভাগে প্রদর্শন; (ঙ) কোনো ধারণপাত্রের উপরে ধারণ ক্ষমতার পরিমাণ নির্দেশ করা; বা (চ) কোনো পরিমাণ বা মাত্রা প্রকাশ করা।

End of ধারা ৬৭.

সূচিপত্র দেখুন: ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮