ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮
ধারা ৭পরিমাপনের সেকেন্ডারি মানদণ্ড একক
বলবৎ
অংশ ২ ওজন ও পরিমাপন যন্ত্রের মানদণ্ড প্রতিষ্ঠা
অধ্যায় ২ মানদণ্ড ওজন ও পরিমাপন এবং উহার নিরাপদ সংরক্ষণ
ধারা ৭
7. পরিমাপনের সেকেন্ডারি মানদণ্ড একক সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ মাত্রা ও সংখ্যামানসমূহকে, পরিমাপনের সেকেন্ডারি মানদণ্ডের একক হিসাবে ঘোষণা করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, সময়ের একক ব্যতীত, উক্তরূপ সেকেন্ডারি মানদণ্ডের একক সংশ্লিষ্ট ভিত্তি এককের দশ গুনের ধনাত্মক বা ঋণাত্মক (power) শক্তি হইবে।