Skip to content

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

ধারা ৭১ফিস নির্ধারণ

বলবৎঅংশ ৬ বিবিধ

অংশ ৬ বিবিধ

ধারা ৭১

71. ফিস নির্ধারণ (১) সরকার, ধারা ৭২ এর অধীন প্রণীত বিধি দ্বারা, নিম্নবর্ণিত বিষয়ে ফি নির্ধারণ করিতে পারিবে, যথা :- (ক) ক্রয়, বিক্রয়, পরিবেশন বা সরবরাহের জন্য তৈরি বা মোড়কজাতকৃত পণ্য পরীক্ষা ও নিবন্ধন; (খ) যে কোনো ওজন বা পরিমাপনের মডেল পরীক্ষণ, নিবন্ধন ও অনুমোদন এবং লাইসেন্স প্রদান; (গ) টেস্ট ওজন, ভার, কাউন্টার ওজন, ইত্যাদি এবং বাণিজ্যিক, শিল্প বা বৈজ্ঞানিক ক্যাটাগরির ওজন, পরিমাপন এবং ওজন বা পরিমাপন যন্ত্রের সত্যতা প্রতিপাদন ও সিলমোহর প্রদান; (ঘ) প্রচলিত ও সেকেন্ডারি ক্যাটাগরির ওজন বা পরিমাপনের প্রতিপাদন ও সিলমোহর প্রদান; (ঙ) কোনো দলিলের অনুলিপি প্রদান; (চ) ওজন বা পরিমাপন যন্ত্রের রপ্তানিকারক বা আমদানিকারকগণের নিবন্ধন; (ছ) এই আইনের অধীন যে কোনো আপিল দায়ের; (জ) যেকোনো ওজন, পরিমাপন বা ওজন বা পরিমাপন যন্ত্র সংশ্লিষ্ট উৎপাদনকারী, মেরামতকারী, ক্যালিব্রেটর, সরবরাহকারী বা ডিলারগণকে সনদ প্রদান; (ঝ) এলপিজি, এলএনজি বটলিং, টার্মিনাল, প্লান্ট, পেট্রোলপাম্প স্টেশন, সিএনজি ফিলিং স্টেশন, এলএনজি ফিলিং স্টেশন এবং এলপিজি ফিলিং স্টেশনের নিবন্ধন বা, ক্ষেত্রমত, অনুমোদন বা ছাড়পত্র এবং ডিসপেন্সিং ইউনিট ভেরিফিকেশন বা বোতলজাত গ্যাসের পরীক্ষণ, ইত্যাদি সংক্রান্ত ফি নির্ধারণ। (২) উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনুমোদন, সত্যতা প্রতিপাদন, সিলমোহর প্রদান, অনুলিপি অনুমোদন বা নিবন্ধন করা হইবে বা আপিল গৃহীত হইবে।

End of ধারা ৭১.

সূচিপত্র দেখুন: ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮