Skip to content

সরকারি চাকরি আইন, ২০১৮

ধারা ১সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ১

1. সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন (১) এই আইন সরকারি চাকরি আইন, ২০১৮ নামে অভিহিত হইবে। (২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, এই আইন প্রজাতন্ত্রের কর্ম ও উহাতে নিয়োজিত কর্মচারীগণের জন্য প্রযোজ্য হইবে। (৩) অন্য কোনো আইন, চুক্তি বা সমজাতীয় দলিলে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, [এই আইনের বিধানাবলি, উপ-ধারা (৪ক) সাপেক্ষে,] নিম্নবর্ণিত কর্ম বা কর্ম বিভাগ বা উহাতে নিয়োজিত ব্যক্তিগণের জন্য প্রযোজ্য হইবে না, যথা:- (ক) সংবিধান দ্বারা সৃষ্ট কোনো [***] পদ; (খ) বিচার-কর্ম বিভাগ; (গ) প্রতিরক্ষা-কর্ম বিভাগ; (ঘ) পাবলিক বিশ্ববিদ্যালয়; (ঙ) জাতীয় সংসদ সচিবালয়; (চ) বাংলাদেশ সুপ্রীম কোর্ট; (ছ) নির্বাচন কমিশন সচিবালয়; (জ) স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান; (ঝ) স্থানীয় সরকার প্রতিষ্ঠান; (ঞ) সরকারের উন্নয়ন প্রকল্প, কর্মসূচি বা অনুরূপ কোনো কার্যক্রমের আওতাধীন চাকরি; এবং (ট) এ্যাপ্রেনটিস, চুক্তি বা এডহক ভিত্তিক অথবা অন্য কোনো প্রকার অস্থায়ী, সাময়িক বা খণ্ডকালীন চাকরি। (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত যে সকল কর্ম বা কর্মবিভাগ বা উহাতে নিয়োজিত ব্যক্তিগণের জন্য ধারা ৬১ এর অধীন রহিতকৃত যে কোনো আইনের বিধান যেভাবে প্রযোজ্য ছিল, সেই সকল বিধানের বিষয়বস্তুর প্রতিফলনে যে সকল বিধান এই আইনে সংযোজিত হইয়াছে উহা প্রযোজ্য থাকিবে। [(৪ক) উপ-ধারা (৪) এর উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের ধারা ১৫, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ এর বিধানসমূহ স্ব-শাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীগণের জন্যও প্রযোজ্য হইবে।] *(৫) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। * এস, আর, ও নং ৩০৫-আইন/২০১৯, তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ইং দ্বারা ১০ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ মোতাবেক ১ অক্টোম্বর, ২০১৯ খ্রিস্টাব্দ তারিখ হইতে আইনটি কার্যকর হইয়াছে ।

  1. 1. “এই আইনের বিধানাবলি, উপ-ধারা (৪ক) সাপেক্ষে,” শব্দগুলি, কমাগুলি, চিহ্ন, সংখ্যা এবং বন্ধনী “এই আইনের বিধানাবলি” শব্দগুলির পরিবর্তে সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ১৮ নং আইন) এর ২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 2. “চাকরি বা” শব্দগুলি সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ১৮ নং আইন) এর ২ (খ) ধারাবলে বিলুপ্ত।
  3. 3. উপ-ধারা (৪ক) সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ১৮ নং আইন) এর ২ (গ) ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ১.

সূচিপত্র দেখুন: সরকারি চাকরি আইন, ২০১৮