Skip to content

সরকারি চাকরি আইন, ২০১৮

ধারা ১১বদলি, পদায়ন ও কর্মস্থল নির্ধারণ

বলবৎচতুর্থ অধ্যায় নিয়োগ, পদোন্নতি, পদায়ন, ইত্যাদি

চতুর্থ অধ্যায় নিয়োগ, পদোন্নতি, পদায়ন, ইত্যাদি

ধারা ১১

11. বদলি, পদায়ন ও কর্মস্থল নির্ধারণ (১) সরকার বা, ক্ষেত্রমত, উপযুক্ত কর্তৃপক্ষ উহার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন কোনো সরকারি কর্মচারীকে এতৎসংক্রান্ত বিধানাবলি অনুসারে বদলি, পদায়ন বা তাহার কর্মস্থল নির্ধারণ করিতে পারিবে। (২) যেক্ষেত্রে বদলি, পদায়ন বা কর্মস্থল নির্ধারণের জন্য বিদ্যমান বিধানাবলিতে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকে, সেইক্ষেত্রে সুষ্ঠু জনবল ব্যবস্থাপনার উদ্দেশ্যে উপযুক্ত কর্তৃপক্ষ, সরকারের অনুমোদনক্রমে, উহার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সরকারি কর্মচারীগণের বদলি, পদায়ন ও কর্মস্থল নির্ধারণের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: সরকারি চাকরি আইন, ২০১৮