Skip to content

সরকারি চাকরি আইন, ২০১৮

ধারা ৪৯অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ

বলবৎদ্বাদশ অধ্যায় অবসর, ইস্তফা ইত্যাদি

দ্বাদশ অধ্যায় অবসর, ইস্তফা ইত্যাদি

ধারা ৪৯

49. অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ (১) রাষ্ট্রপতি, জনস্বার্থে, কোনো কর্মচারীকে, চাকরি হইতে অবসর গ্রহণের পর, সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত কর্মচারী অবসর-উত্তর ছুটি ভোগরত থাকিলে, উক্ত ছুটি স্থগিত থাকিবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ সমাপ্তির পর উক্ত অবশিষ্ট অবসর-উত্তর ছুটি ও তদ্‌সংশ্লিষ্ট সুবিধা ভোগ করা যাইবে।

End of ধারা ৪৯.

সূচিপত্র দেখুন: সরকারি চাকরি আইন, ২০১৮