ধারা ৫৩চাকরি হইতে ইস্তফা
বলবৎ
দ্বাদশ অধ্যায় অবসর, ইস্তফা ইত্যাদি
ধারা ৫৩
53. চাকরি হইতে ইস্তফা কোনো সরকারি কর্মচারী, চাকরিকালীন যে কোনো সময়ে, চাকরি হইতে স্বেচ্ছায় ইস্তফা প্রদান করিবার আবেদন করিতে পারিবেন, যাহা সরকার কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে, নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পত্তি বা চূড়ান্ত হইবে।