জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮
ধারা ১৭প্রকাশকদের নিকট হইতে তথ্য, প্রতিবেদন, ইত্যাদি
ধারা ১৭
17. প্রকাশকদের নিকট হইতে তথ্য, প্রতিবেদন, ইত্যাদি (১) বোর্ড, যে কোনো পাঠ্যপুস্তকের মুদ্রণকারী, প্রকাশক, বিতরণকারী, পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতার নিকট হইতে উক্ত পাঠ্যপুস্তকের উপর যে কোনো তথ্য, বিবরণী বা প্রতিবেদন যাচনা করিতে পারিবে। (২) কোনো মুদ্রণকারী, প্রকাশক, সরবরাহকারী, পাইকারি বিক্রেতা অথবা খুচরা বিক্রেতা যদি উপ-ধারা (১) এর অধীন যাচিত কোনো তথ্য, বিবরণী অথবা প্রতিবেদন সরবরাহে ব্যর্থ হন অথবা এইরূপ কোনো তথ্য, বিবরণী বা প্রতিবেদন সরবরাহ করেন, যাহার বিশেষ কোনো উপাদান অসত্য এবং যাহা তিনি অসত্য বলিয়া জানেন বা যুক্তিসংগত কারণে বিশ্বাস করেন অথবা সত্য নহে মর্মে বিশ্বাস করেন না, তাহা হইলে, উহা হইবে এই আইনের অধীন একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
সূচিপত্র দেখুন: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮