মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
ধারা ২৮কমালখানা স্থাপন ও পরিচালনা, ইত্যাদি
বলবৎ
চতুর্থ অধ্যায় মাদকদ্রব্য প্রতিরোধের ক্ষমতাসমূহ
ধারা ২৮ক
28ক. মালখানা স্থাপন ও পরিচালনা, ইত্যাদি [(১) এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংরক্ষণের জন্য অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে যাহা সরকার কর্তৃক নির্ধারিত বিধি ও পদ্ধতি দ্বারা স্থাপিত ও পরিচালিত হইবে। (২) আইন প্রয়োগকারী সংস্থা বা বাহিনী কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্তের জন্য আদালতের আদেশ প্রাপ্তির তারিখ হইতে ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস অথবা মাদকদ্রব্য ব্যতিত অন্য কোনো আলামত বা আলামতসমূহ আইনানুগ পদ্ধতিতে নিষ্পত্তি করিতে হইবে।]