Skip to content

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

ধারা ৩৯বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি, ইত্যাদির দণ্ড

বলবৎপঞ্চম অধ্যায় অপরাধ ও দণ্ড

পঞ্চম অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ৩৯

39. বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি, ইত্যাদির দণ্ড যদি তল্লাশি, আটক অথবা গ্রেফতার করিবার ক্ষমতাসম্পন্ন কোনো অফিসার- (ক) সন্দেহ করিবার যুক্তিসংগত কোনো কারণ ব্যতিরেকে তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করেন ও তল্লাশি চালান, (খ) হয়রানিমূলকভাবে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশি করিবার নামে কোনো ব্যক্তির কোনো সম্পদ আটক করেন, এবং (গ) কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করেন অথবা গ্রেফতার করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১ (এক) বৎসর কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে।

End of ধারা ৩৯.

সূচিপত্র দেখুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮