Skip to content

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

ধারা ৪মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বলবৎদ্বিতীয় অধ্যায় অধিদপ্তর প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় অধিদপ্তর প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ৪

4. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর [১] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ধারা ৮ এর অধীন প্রতিষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এমনভাবে বহাল ও কার্যকর থাকিবে যেন উহা এই আইনের অধীনে স্থাপিত হইয়াছে। [(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অধিদপ্তর পোশাক ও আগ্নেয়াস্ত্র সজ্জিত জনবল সংবলিত একটি বিশেষায়িত সংস্থা হিসাবে গণ্য হইবে। (৩) অধিদপ্তরের একটি মনোগ্রাম ও একটি পতাকা থাকিবে, যাহা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তৈরি ও ব্যবহৃত হইবে। (৪) অধিদপ্তর উহার কর্মকর্তা ও কর্মচারীদের অসাধারণ কৃতিত্ব, বীরত্ব, সততা, দক্ষতা ও সেবার স্বীকৃতিস্বরূপ পদক, সম্মাননা বা পুরস্কার প্রদান করিতে পারিবে; এবং এতদ্‌সংক্রান্ত যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, শ্রেণিবিন্যাস ও অন্যান্য বিষয়াদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।]

  1. 11. বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ৩ ধারাবলে সংখ্যায়িত।
  2. 12. উপ-ধারা (২), (৩) ও (৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮