Skip to content

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮

ধারা ৬৮বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎসপ্তম অধ্যায় বিবিধ

সপ্তম অধ্যায় বিবিধ

ধারা ৬৮

68. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, উক্ত বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) অ্যালকোহল; (খ) মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা; (গ) লাইসেন্স, পারমিট ও ফিস; (ঘ) বাজেয়াপ্তকরণ; (ঙ) ডোপ টেস্ট; (চ) মাদকাসক্তদের তালিকা; এবং (ছ) অফিসার-কর্মচারী নিয়োগ: (৩) এই ধারার অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার, প্রয়োজনে, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, যে কোনো কার্যক্রম গ্রহণ ও সম্পাদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

End of ধারা ৬৮.

সূচিপত্র দেখুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮