বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৮
ধারা ৫বোর্ডের গঠন
ধারা ৫
5. বোর্ডের গঠন (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন মন্ত্রী, যিনি বোর্ডের চেয়ারপারসনও হইবেন; (খ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী; (গ) মন্ত্রিপরিষদ সচিব; (ঘ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; (ছ) রেক্টর; (জ) উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; (ঝ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, যিনি সরকার কর্তৃক মনোনীত হইবেন; (ঞ) কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ; (ট) প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ; (ঠ) চেয়ারপারসন, লোক-প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পালাক্রমে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ক্রমানুসারে; (ড) সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন ব্যক্তি, তন্মধ্যে দুইজন মহিলা হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঝ), (ঠ) ও (ড) তে উল্লিখিত সদস্যগণ তাদের মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে বহাল থাকিবেন।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৮