Skip to content

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮

ধারা ১৩সংস্থার তহবিল

বলবৎ

ধারা ১৩

13. সংস্থার তহবিল (১) সংস্থার একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সংবাদ গ্রাহক প্রদত্ত ফি; (গ) সংবাদ, নিবন্ধ, ফিচার, ছবি ও তৎসংশ্লিষ্ট এবং অন্যান্য দ্রব্যাদির বিক্রয়লব্ধ অর্থ ও রয়্যালটি; (ঘ) এজেন্সি, ফাউন্ডেশন ও সংগঠনের মঞ্জুরি ও চাঁদা; (ঙ) বিজ্ঞাপন হইতে আয়; এবং (চ) অন্যান্য বৈধ উৎস হইতে আয়। (২) তহবিলের অর্থ সংস্থার নামে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংকে জমা থাকিবে। (৩) সরকারের নিয়ম-নীতি ও বিধি-বিধান অনুসরণক্রমে তহবিলের অর্থ হইতে সংস্থার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা ।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তপশিলি ব্যাংক’’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 2(j)-তে সংজ্ঞায়িত Scheduled Bank।

End of ধারা ১৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮