Skip to content

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮

ধারা ৬সংস্থার পরিচালনা ও প্রশাসন

বলবৎ

ধারা ৬

6. সংস্থার পরিচালনা ও প্রশাসন (১) সংস্থার পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং সংস্থা যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। (২) বোর্ড উহার কার্যাবলি সম্পাদনের ক্ষেত্রে জনস্বার্থের প্রতি লক্ষ্য রাখিবে এবং, সময় সময়, সরকার কর্তৃক প্রদত্ত সাধারণ বা বিশেষ নির্দেশ দ্বারা পরিচালিত হইবে।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮