বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮
ধারা ১৫কমিটি গঠন
বলবৎ
দ্বিতীয় অধ্যায় বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি
ধারা ১৫
15. কমিটি গঠন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ডের নিম্নবর্ণিত কমিটি থাকিবে, যথা:- (ক) ডিপ্লোমা কোর্সেস অব স্টাডি কমিটি; (খ) সার্টিফিকেট কোর্সেস অব স্টাডি কমিটি; (গ) অর্থ কমিটি; (ঘ) রেগুলেশন কমিটি; (ঙ) সিলেকশন কমিটি; (চ) আপিল ও সালিশ কমিটি; (ছ) পরীক্ষা অথবা সক্ষমতা যাচাই কমিটি; (জ) বয়স শুদ্ধকরণ কমিটি; (ঝ) সমতুল্যতা প্রোগ্রাম কমিটি; (ঞ) স্বীকৃতি অথবা অ্যাক্রিডিটেশন কমিটি; (ট) ইকুইটি উপদেষ্টা কমিটি; (ঠ) শৃঙ্খলা কমিটি; এবং (ড) গবেষণা কমিটি। (২) উপ-ধারা (১) ও (২) এর অধীন গঠিত কমিটির দায়িত্ব ও কার্যাবলি বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে।