Skip to content

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (Technical and Vocational Education and Training)” অর্থ তপশিল ১ এ উল্লিখিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ; (২) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) “জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো (National Technical and Vocational Qualification Framework)” অর্থ তপশিল ২ এ উল্লিখিত জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো; (৪) “জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ” অর্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৫ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ; (৫) “তহবিল” অর্থ ধারা ১৭ এর অধীন গঠিত তহবিল; (৬) “তপশিল” অর্থ এই আইনের কোনো তপশিল; (৭) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত বোর্ডের পরিচালনা পর্ষদ; (৮) “পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (Recognition of Prior Learning)” অর্থ প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিকভাবে অর্জিত কোনো শিক্ষা, দক্ষতা বা জ্ঞানের পূর্ববর্তী শিখন স্বীকৃতি; (৯) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১০) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১১) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড; (১২) “সচিব” অর্থ বোর্ডের সচিব; এবং (১৩) “সক্ষমতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন (Competency Based Training and Assessment)” অর্থ জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো অর্জনের জন্য গৃহীত প্রশিক্ষণ ও মূল্যায়ন।

End of ধারা ২. Not in the index for this Act: তফসিল (entries ['9'] garbled by the font, not read); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮